প্রচ্ছদ দৈনিক খবর

শ্বশুর-শাশুড়ি ছেড়ে থাকতে চাইলেন আলাদা, হলেন লাশ

22
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মা-বাবাকে নিয়ে গিয়াস উদ্দিন বাবুর যৌথ পরিবারের সংসার। কিন্তু তার স্ত্রী রোকসানার পছন্দ একক পরিবার। এ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। সম্প্রতি যৌথ পরিবার ছেড়ে আলাদা থাকতে চেয়েছিলেন রোকসানা। কিন্তু এর আগেই লাশ হলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজারের ব্র্যাক অফিস এলাকা থেকে রোকসানার ঝু-লন্ত লা-শ উ-দ্ধার করেছে পুলিশ। চেমন আরা বেগম রোকসানার স্বামী গিয়াস উদ্দিন বাবু একই এলাকার বাসিন্দা।

রোকসানার শ্বশুরবাড়ির লোকজন জানান, যৌথ পরিবার ছেড়ে আলাদা থাকতে চাওয়া নিয়ে সোমবার গিয়াসের সঙ্গে রোকসানার ঝগড়া হয়। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আ-ত্মহ-ত্যা করেন তিনি।

খুলশী থানার এসআই আবু হাসনাত মি-শু বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দরজা ভেঙে লাশ নামিয়ে ফেলেন গৃহবধূর স্বামী গিয়াস। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ম-র্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃ-ত্যুর আসল কারণ জানা যাবে।