শোক সামলাতে না পেরে বাবার চিতার আ’গুনে ঝাঁপ দিয়েছেন ৩৪ বছর বয়সী মে’য়ে। ভা’রতের রাজস্থানের বার্মা’র জে’লায় এই ঘটনা ঘটেছে। প্রায় ৭০ শতাংশ পু’ড়ে গেছে তার শরীর। প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতা’লে ভর্তি করা হয় তাকে। এরপর যোধপুরে স্থা’নান্তরিত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মে) ৭৩ বছর বয়সী দামোদরদাস সারদার মৃ’ত্যু হয়। তিনি করো’নায় আ’ক্রান্ত ছিলেন। রোববার থেকেই তিনি স্থানীয় একটি সরকারি হাসপাতা’লে ভর্তি ছিলেন। তার মৃ’ত্যুর পর করো’না প্রটোকল মেনে শেষকৃত্যের জন্য ওই দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
দায়িত্বপ্রাপ্ত পু’লিশ কর্মক’র্তা প্রে’ম প্রকাশ বলেন, দামোদরদাসের তিন কন্যা। তার মধ্যে ছোট মে’য়ে চন্দ্রকলা বাবার শেষকৃত্যের সময় উপস্থিত থাকার জন্য বারবার অনুরোধ করেছিলেন। ওই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। এ কারণে তাকে শেষকৃত্যের সময় উপস্থিত থাকার অনুমোতি দেওয়া হয়। সেখানেই শোক সামলাতে না পেরে বাবার চিতায় ঝাঁপ দেন তিনি।
তবে এ এক অন্য সহম’রণের চেষ্টার ছবি কাঁদিয়েছে অনেককেই।













































