প্রচ্ছদ খেলাধুলা

শুরুর একদিন পরই স্থগিত হলো ডিপিএল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবার মাঠে গড়ানোর একদিন পরই স্থগিত হলো বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টি-টোয়েন্টি লিগ ২০১৯-২০। এবার অবশ্য করো’না নয় অ’তি বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম (দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)।

এদিকে চলমান কোভিড বাস্তবতায় বায়ো বাবলে গতকাল উদ্বোধনী দিনে ছিল ৬ টি খেলা। যার মধ্যে ২ টি খেলায় কোন ফল আসেনি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনে অবশ্য কোন খেলাই মাঠে গড়াতে পারেনি প্রবল বর্ষণের কারণে।

এমতাবস্থায় ২য় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুন) ২য় রাউন্ডের মোট ৬ টি খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল কোন খেলা ছিল না। সেক্ষেত্রে দুইদিন পর আবারো খেলা শুরু হতে পারে।

এদিকের আবহাওয়ার খবর বলছে, তৃতীয় রাউন্ডেও হানা দিতে পারে বৃষ্টি। তবে এ ব্যাপারো পরবর্তীতে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে। আর স্থগিত হওয়া দিনের খেলা পরবর্তীতে কখন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানাবে কর্তৃপক্ষ।