প্রচ্ছদ দৈনিক খবর

শুধু ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে খেলার অযোগ্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশিপ এবং স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের ভারতীয় দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার।

তবে শুধু টেস্ট নয়, নিয়মিত বোলিং না করলে ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি একাদশের জন্যও উপযুক্ত নন এই ক্রিকেটার, এমনটাই মনে করেন সাবেক ভারতীয় স্পিনার এবং নির্বাচক সরণদীপ সিং।
২০১৯ সালে পিঠের অস্ত্রোপচার শেষে ক্রিকেটে ফিরলেও, তখন থেকেই খুব একটা আর বল করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। যার দরুন আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দল থেকে জায়গা হারিয়েছেন তারকা এই অলরাউন্ডার।

সংবাদমাধ্যম ‘পিটিআই’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক প্রধান নির্বাচক সরণদীপ সিং এ প্রসঙ্গে বলেন, “নির্বাচকদের টেস্টে হার্দিক পান্ডিয়াকে উপেক্ষা করার সিদ্ধান্তটি খুব সহজেই বোধগম্য। তিনি অস্ত্রোপচারের পরে নিয়মিত বোলিং করতে পারেননি। আমার মতে সীমিত ওভারের একাদশের অংশ হতেও তাকে ওয়ানডেতে ১০ ওভার এবং টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করতে হবে। তিনি কেবল একজন ব্যাটার হিসেবে খেলার যোগ্য নন।”

হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য ভারতীয় দলের ভারসাম্যে চরম ব্যাঘাত ঘটছে বলে মনে করেন সরণদীপ সিং এবং সেই কারণেই সূর্যকুমার যাদবের মতো যোগ্য প্রার্থীরা দলে সুযোগ পাচ্ছে না। “যদি হার্দিক বোলিং না করেন তবে এটি দলের ভারসাম্যে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। এজন্য আপনাকে অতিরিক্ত একজন বোলার খেলাতে হচ্ছে এবং যে কারণে সূর্যকুমার যাদবের মতো কাউকে হাতছাড়া করতে হচ্ছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা যেমনটা দেখেছি, পাঁচটি বোলিং বিকল্প নিয়ে খেলতে নেমে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।”

সাবেক এই স্পিনারের মতে ভারতীয় দলে এখন একাধিক অলরাউন্ডার রয়েছেন যারা হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডিং ভূমিকা পালন করার সামর্থ্য রাখেন। তিনি বলেন, “তার উপর দলের কাছে এখন ওয়াশিংটন সুন্দরের মত অলরাউন্ডার রয়েছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ফিরে এসেছেন এবং শার্দুল ঠাকুরেও অলরাউন্ডার হিসেবে খেলার সামর্থ্য রয়েছে, যা তিনি ইতোমধ্যে দেখিয়েছেন। হার্দিক পান্ডিয়া বোলিং করতে না পারলে, তারা সবাই কাজটি করতে পারে।