প্রচ্ছদ দৈনিক খবর

শুধু ইসলাম নয়, সব ধর্মে মৌলবাদ আছে: শামীম ওসমান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আলেম’দের দ্বারা কোনো অ’পকর্ম হলে সেটা শুধু ইস’লাম ধ’র্ম নয়, কোনো ধ’র্মের জন্যই শুভকর নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে একজনের অ’প’রাধের জন্য ঢালাওভাবে পুরো শ্রেণি বা গোষ্ঠীকে দায়ী করাও যৌক্তিক নয় বলে মনে করেন তিনি। নারায়ণগঞ্জ থেকে চারবার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও নিজের বড় ভাই নাসিম ওসমানের সপ্তম মৃ’ত্যুবার্ষিকী’ উপলক্ষে নগরীর মাসদাইর এলাকায় পৌর কবরস্থানে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান এসব মন্তব্য করেন।

হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ দলটির সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের ব্যাপারে প্রশ্ন করলে শামীম ওসমান বলেন, আমাদের দেশে আলেমসমাজকে সম্মানের সঙ্গে দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করানোর রীতি চালু আছে। তাদের ওয়াজ শুনে মানুষ আবেগে কা’ন্নাও করে। সেই আলেম’দের দ্বারা কোনো অ’পকর্ম হলে সেটা শুধু ইস’লাম ধ’র্ম নয়, কোনো ধ’র্মের জন্যই শুভকর নয়। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশুভ সংকেত হিসেবে মনে করেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের ইস’লাম ধ’র্ম স’ম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, মৌলবাদ শুধু ইস’লাম ধ’র্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব ধ’র্মের মধ্যেই আছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থানে থেকে সতর্ক হতে হবে। ইস’লাম ধ’র্ম স’ম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সঠিকভাবে আমলও করতে হবে। একজন আলেমের অ’প’রাধের জন্য পুরো আলেমসমাজকেও খা’রাপ বলা যাবে না বলেও তিনি মত প্রকাশ করেন।

শহরের খানপুর এলাকায় করো’না ডেডিকে’টেট হাসপাতা’লে রোগী ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দু’র্নীতির অ’ভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান জানান, দেশের যেকোনো হাসপাতা’লে কারো বি’রুদ্ধে অ’ভিযোগ প্রমাণ হলে তাদের বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বা’স দেন তিনি। একই সঙ্গে জীবনের ঝুঁ’কি নিয়ে গত এক বছর যাবত করো’না রোগীদের চিকিৎসা’সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সততা ও সুনাম অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানান শামীম ওসমান।

শামীম ওসমান জানান, রমজান মাস ও মহামা’রি করো’না পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এলে নারায়ণগঞ্জের ব্যাপারে তিনি মুখ খুলবেন। না-বলা কিছু সত্য কথা ও সত্য বিষয় তুলে ধরবেন। রাজনীতি থেকে অবসর নেওয়ার আগে কিছু অসৎ মানুষের মুখোশ উন্মোচন করবেন বলে আগাম বার্তা দেন এই আওয়ামী লীগ নেতা। এর আগে সংসদ সদস্য শামীম ওসমান মাসদাইর পৌর কবরস্থান জামে ম’সজিদে জুমা’র নামাজ আদায় করে বড় ভাই নাসিম ওসমান স্ম’রণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।