স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করবেন আ’ন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার রাতে ‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আ’ন্দোলনের সমন্বয়ক নুর মোহাম্ম’দ সুমন বাংলাদেশ জার্নালকে এ তথ্য জানান।
তিনি বলেন, পহেলা জুন অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আম’রা শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রীকে আল্টিমেটাম দিয়েছিলাম। তবে তিনি আমাদের দাবি কর্ণপাত না করে নিজের দায়সারা মন্তব্য করে সময় জ্ঞাপন করে যাচ্ছেন।
শিক্ষার্থী সুমন বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দাবি না মানায় আম’রা ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা (ঢাবি, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জবিসহ ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরাসহ) একযোগে আমাদের আল্টিমেটাম অনুযায়ী কাল সকাল ১০টায় নীলক্ষেত মোড় ঘন্টাব্যাপি অবরোধ কর্মসুচি পালন করব।
আ’ন্দোলনরত সব শিক্ষার্থীকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আ’ন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সমাবেশ করে আ’ন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত না নিলে রাজপথ অচলের ঘোষণা দেয় তারা।













































