প্রচ্ছদ বিনোদন

লকডাউন বিধি ভেঙে রাস্তায় বেরিয়ে ফূর্তি করছেন টাইগার-দিশা! FIR দায়ের করল মুম্বই পুলিশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা আমাদের সকলের জীবন যেন পাল্টে দিয়েছে। গত বছরের তুলনায় করোনা এবছরে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। সারা ভারতবর্ষের মানুষের যেন নাজেহাল অবস্থা। সাধারণ মানুষ কাজ হারিয়ে পড়েছেন বিপাকে। করোনা যেভাবে সারা দেশকে গ্রাস করেছে যার ফলে মহিলাদের সাজগোজ একেবারে মাথায় ওঠার জোগাড়। নাকের উপরে উঠেছে মস্ত বড় একমাস তার যার ফলে নাকের সাজসজ্জা এবং লিপস্টিক পড়া প্রায় ভুলতে বসেছেন মহিলারা

সম্প্রতি বলিউডের জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি পড়েছেন পুলিশের জিজ্ঞাসার মুখে। তাঁরা না কি জিমের ওয়ার্ক আউট সেশন শেষ হওয়ার পর একসঙ্গে, একই গাড়িতে রাস্তায় বের হয়ে ফুর্তি করছিলেন! ঘুরে ঘুরে সময় কাটাচ্ছিলেন এঁকে অপরের সঙ্গে ! কী কারণে তাঁরা ওই সময় বাইরে ছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেননি জুটি।বান্দ্রা অঞ্চলের দ্বিতীয় পুলিশ চৌকিতে তাঁদের গাড়ি আটক করে পুলিশ। এরপর পুলিশ তাঁদের আধার কার্ড এবং অন্য প্রয়োজনীয় ডকুমেন্ট খতিয়ে দেখে।

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হয়েছে টাইগার-দিশার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে এবারের মতো ছেড়ে দিয়েছে পুলিশ! তবে এবার কথা হলো, তারকা বলেই কি এই লকডাউনে রাস্তায় বের হয়েও তাদের ছেড়ে দিলো পুলিশ? এর উত্তর পাওয়া যায়নি।