আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তান টেস্ট ক্রিকেটে পঞ্চম, ওয়ানডেতে ষষ্ঠ এবং টি-টোয়েন্টিতে চতুর্থ স্থানে অবস্থান করছে। তবে দেশটির সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের মতে শীঘ্রই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসবে বাবর আজমের নেতৃত্বাধীন দল।
![]()
সাবেক এই অলরাউন্ডার মনে করেন পাকিস্তানের ক্রিকেট সঠিক পথেই রয়েছে এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন বিভাগেই উন্নতির ফলস্বরূপ অতি শিগগিরই সমস্ত ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের এক অথবা দুই নম্বরে উঠে আসবে বাবর আজমরা। সংবাদমাধ্যম ‘পাকপ্যাশন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। “আমাদের কেবল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মতো দলগুলোর দিকে চোখ রাখতে হবে
![]()
যারা এখন আমাদের মতো পুনর্গঠন পর্বের মাঝামাঝিতে রয়েছে।আমরা দেখেছি যে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বেশ পিছিয়ে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে পাকিস্তান সেই পর্যায়ে নেই এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।” ভবিষ্যতে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মতোই বিশ্বক্রিকেটে দাপটের সাথে রাজত্ব করবে পাকিস্তান, এমনটাই মনে করছেন আব্দুল রাজ্জাক।
![]()
এ প্রসঙ্গে সাবেক পাকিস্তান অলরাউন্ডার বলেন,“আমার কাছে, সমস্ত ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিংয়ে প্রথম বা দ্বিতীয় অবস্থানে পৌঁছানোর রহস্য হলো তিনটি বিভাগেই উন্নতি করা, প্রায় ২০ বছর আগে ঠিক অস্ট্রেলিয়া যেভাবে অন্য সমস্ত দলকে প্রভাবিত করেছিল। বর্তমানে যে পরিস্থিতি চলমান, আমি আশাবাদী পাকিস্তান খুব শিগগিরই সব ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের প্রথম বা দ্বিতীয় অবস্থানে পৌঁছে যাবে।”
![]()
এমনি উন্নতির জন্য পাকিস্তানের কার্যকরী নতুন ঘরোয়া ক্রিকেট কাঠামোকেই বাহবা দিচ্ছেন আব্দুল রাজ্জাক। যা নতুন প্রতিভা উঠে আসা এবং খেলোয়াড়দের উন্নতিতে মুখ্য ভূমিকা পালন করছে বলে মনে করছেন তিনি













































