অবশেষে রিকশাচালকের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অ’ভিযোগে তিন পু’লিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পু’লিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের এআইজি মো. সোহেল রানা এক সংবাদ বি’জ্ঞপ্তিতে বিষয়টি জানান।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই’রাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পু’লিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টি আকর্ষণ করে এক ব্যক্তি বার্তা পাঠায়। বার্তায় উল্লেখ করা হয়, এক রিকশাচালকের সারা রাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পু’লিশ সদস্য।
অ’ভিযোগটি গুরুতর হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের কাছে পাঠিয়ে অ’ভিযু’ক্তদের দ্রুত সনাক্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করে।
সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় পরবর্তীতে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহম’দ খান বিষয়টি ত’দন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি ত’দন্ত কমিটি গঠন করেন। একই সাথে অ’ভিযু’ক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পু’লিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পু’লিশ লাইনসে সংযু’ক্ত করা হয়।
বরখাস্তকালীন সময়ে উল্লিখিত সদস্যগণ পু’লিশ লাইনসে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দিবেন এবং এই সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতাদি পাবেন।
আরও বলা হয়, গঠিত ত’দন্ত কমিটি ইতোমধ্যেই সংশ্লিষ্ট রিকশাচালককে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করেছে। তাকে সকল প্রকার সহযোগিতা ও সুষ্ঠু ত’দন্তের আশ্বা’স দেয়া হয়েছে। সকল সাক্ষ্য প্রমাণ, তথ্য-উপাত্ত এবং প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অ’ভিযোগের সত্যতা পাওয়া গেলে অ’ভিযু’ক্ত সদস্যদের বি’রুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।













































