প্রচ্ছদ দৈনিক খবর

রাস্তায় ভিক্ষা করতে নামলেন মিশু সাব্বির, দুই দিনে আয় এক হাজার টাকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একজন অভিনেতা তখনই সার্থক হন, যখন মানুষ তার চরিত্রকে সত্য ভাবতে শুরু করে। নি’খুঁত অভিনয়ই একজন অভিনেতার আসল দক্ষতা। তেমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

সম্প্রতি একটি ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কে’ড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভি’ক্ষুক ভেবে সত্যি সত্যি ভি’ক্ষা দিয়েছে! মাবরুর রশিদ বান্নাহ’র ‘দ্য বেগার’ নাটকটি ঈদুল ফিতরে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।এ বিষয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ

বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির। তিনি আরও বলেন, ‘শু’টিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন।

যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শু’টিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শু’টিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শু’টিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।