প্রচ্ছদ দৈনিক খবর

রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকবে সারাদিন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মৌসুমি বায়ুর প্র’ভাবে রাজধানী ঢাকাসহ সারদেশে সকাল ৭টার পর থেকেই থেমে থেমে ব’জ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামীকাল বুধবারও আবহাওয়া প’রিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জা’নায়, রাজধানীসহ সারাদেশে বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

এদিকে সাত সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কোথাও তেমন জলাবদ্ধতা দেখা না দিলেও অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই ছাতা মাথায় সড়কে চলাচল ক’রতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি ল’ঘুচা’প সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থা’য়ী দ’মকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধ’রনের বৃষ্টি বা ব’জ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধ’রনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ফরিদপুর রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলে তা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরির্বতিত।

আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অবশিষ্টাংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বি’স্তার লাভ ক’রতে পারে।