চট্টগ্রামের রাউজানে নির্দেশনা না মেনে ও সরকার ঘোষিত মা’র্কেট বন্ধ সংক্রান্ত সময়সীমা পালন না করাকে কেন্দ্র করে ৬টি শপিং সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টায় এই পদক্ষেপ নেয় প্রশাসন। এছাড়া সম্প্রতি এর আগে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গোটাদিনে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আ’ট’ক করা হয়। জানা যায়, করো’না সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে গত বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক অ’ভিযান চালাচ্ছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ না মেনে মা’র্কেট খোলা রাখায় নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীর ৬টি শপিং সেন্টারকে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
বন্ধকৃত মা’র্কেটগুলো হচ্ছে-পথের হাটের আমিন মা’র্কেট, খায়েজ শপিং সেন্টার, ভা’রতেশ্বরী মা’র্কেট এবং পাহাড়তলীর রহমান প্লাজা, জব্বার মা’র্কেট, আল ম’ক্কা কমপ্লেক্স ও মকবুল টাওয়ার মা’র্কেট।
এর আগে, দিনের বেলায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া অংশে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আ’ট’ক করে পু’লিশ। অবশ্য এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না ম’র্মে মুচলেকা দিয়ে ছাড়া পান সবাই। এ সময় করো’না সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করেন তারা।
উক্ত বিষয়টি নিয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, সরকার থেকে যেসব স্বাস্থ্যবিধির কথা ঘোষণা করা হয়েছে, আম’রা সেগুলোর যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে কাজ করছি।













































