প্রচ্ছদ দৈনিক খবর

রমজানে আল্লাহ বান্দাদের জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পবিত্র এই মাসে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেন। যারা এই মাসের মহামূল্যবান মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়,

তাদের জন্য রয়েছে জান্নাতের রাজকী’য় সংবর্ধনার সুসংবাদ। নিম্নে পবিত্র মাহে রমজানের সৌভাগ্যের দ্বার অ’তিক্রম করার আমলগুলো সংক্ষিপ্তাকারে তুলে ধ’রা হলো—গুরুত্বসহকারে রোজা রাখা : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈ’মানসহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ৩৮)

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হওয়া : আম’র ইবনু সাঈদ ইবনুল আস (রা.) বলেন, আমি উসমান (রা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি পানি আনার নির্দেশ দিলেন। এরপর তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি,

কোনো মু’সলিমের যখন কোনো ফরজ নামাজের ওয়াক্ত হয় আর সে উত্তম’রূপে নামাজের অজু করে, নামাজের নিয়ম ও রুকুকে উত্তম’রূপে আদায় করে, তাহলে যতক্ষণ না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হবে তার এই নামাজ তার পেছনের সব গুনাহর জন্য কাফফারা হয়ে যাবে।

তিনি বলেন, আর এ অবস্থা সর্বযুগেই বিদ্যমান। (মু’সলিম, হাদিস : ৪৩১)রাত জেগে ইবাদত করা : রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রাতে ঈ’মানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ৩৭)