প্রচ্ছদ দৈনিক খবর

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর কমিটির সভাপতি নুর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর হাসান সুমন রংপুর নগরীর শাপলা চত্বর টার্মিনাল রোড হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আফজাল হোসেনের

ছেলে। দলীয় সূত্রে জানা যায়, নুর হাসান সুমন সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুপ্তপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে আরও দুই-তিনজন নেতা থাকলেও তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, নূর হাসান সুমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন=সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে শোনা যায়, অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমনকেও। মূলত প্রতিমন্ত্রী ও এই নায়কের কথোপকথনটিই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুললেন ইমন। জানান, অডিও ক্লিপটি সঠিক। অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে ঘটনাটা দেড় বছর আগের। একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী।

ইমন বলেন, ‘আমি খুবই হতাশ হচ্ছি যারা আমাকে চেনেন ও জানেন তারাও আজেবাজে মন্তব্য করছেন। এত বড় একজন মন্ত্রী যখন আমাকে কল দেন আমি তো তাকে ইগনোর করতে পারি না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। সেখানে মানুষের গলার স্বর শুনলেও তো বোঝা যায় কে কোন অনুভূতি নিয়ে কথা বলছেন।’ আমাকেই ওই রাতের আগের দিনও তিনি কল দিয়েছিলেন।

আমি ধরতে পারিনি। ওইদিন রাতে ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ‘ব্লাড’ সিনেমার মিটিং করছিলাম। তখন উনি (প্রতিমন্ত্রী) হঠাৎ ফোন দেন। অডিওতে কিন্তু আছে উনি প্রথমেই বলেছেন, ‘তুই ফোন ধরস নাই কেন?’ আগের দিন ফোন ধরিনি বলে রেগেছিলেন। একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন আমি না ধরে তো থাকতে পারি না। তাই অনুষ্ঠানের মধ্যেই ধরেছি। বাকি আলাপ তো সবাই শুনেছেন। উনার আলাপ শুনেই কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি, ‘হ্যাঁ, ভাই আসতেছি। দেখছি ভাই’। খারাপ কিছু কিন্তু বলিনরু