গাজা উপত্যকায় দখলদার ইস’রায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, দখলদার ইস’রায়েলি সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে সৌদি আরব।
শুক্রবার (২২ মে) ইস’রায়েল ও হামাসের মধ্যে যু’দ্ধবিরতি ঘোষণার পর ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এসব কথা বলেন তিনি। ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে তিনি আরো বলেন, আম’রা জেরুজামেলে মু’সলিম’দের ওপর হা’মলা ও উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
বাদশাহ সালমান ইস’রায়েলি হা’মলায় নি’হত নিরস্ত্র ফিলি’স্তিনিদের জন্য দোয়া ও আ’হতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সৌদি বাদশাহ মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেন, সৌদি আরব সব সময় ফিলি’স্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে।
জবাবে সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘ফিলি’স্তিনে ইস’রায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব বিশ্ব সম্প্রদায়, মু’সলিম বিশ্ব ও আরব সংগঠনগুলোকে একত্রিত করতে কাজ করেছে। এ জন্য ফিলি’স্তিনের জনগণের পক্ষ থেকে আমি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রসঙ্গত, ফিলি’স্তিনের গাজায় টানা ১১ দিন বিমান হা’মলার পর যু’দ্ধবিরতিতে সম্মত হন ইস’রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাত ২টায় ইস’রায়েল ও হামাস দুই পক্ষই যু’দ্ধ বিরতিতে যায়।













































