প্রচ্ছদ দৈনিক খবর

যাদের ফ্ল্যাট-বাড়ি সবই আছে, তাদের আরও লাগবে কেন: প্রধানমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অনেক সম্পদ থাকার পরও আরো চাই স্বভাবের মানুষগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর ফ্ল্যাট সবই আছে, তাদের আরো লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরে- মাত্র তিন হাত-সাড়ে তিন হাত জায়গায়।

এই ধনসম্পদ কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না। এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না। আজ রবিবার (৯ মে) পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, যখন পূর্বাচল শুরু হলো তখন আমি দেখেছি… এমনকি গুলশান, বারিধারায় বিশাল বিশাল অট্টালিকাও যাদের তাদেরও পূর্বাচলে একটা প্লট না থাকলে নাকি ইজ্জতই থাকে না। এই রকমও কিছু কিছু মানুষের মানসিকতা আমি দেখেছি। পূর্বাচলে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের সত্যিকার প্রাপ্য, আপনারা কিন্তু বঞ্চিত ছিলেন।

কাজেই সব সময় আমাদের একটা প্রচেষ্টা ছিল যে কীভাবে আপনাদের বঞ্চনার হাত থেকে মুক্তি দেব। আপনারা জমি দিয়েছেন অথচ আপনারা প্লট পাবেন না এটা হতে পারে না।