প্রচ্ছদ দৈনিক খবর

যদি ভাগ্য থাকে তাহলে বিয়ে হবে : সারিকা

9
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০১৬ সালে স্বামী মাহিম কবিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এখনও সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছেন মডেল-অ’ভিনেত্রী সারিকা। একমাত্র সন্তান শাহরিশ আন্নাহকে নিয়েই পৃথিবী সাজিয়েছেন। মাঝে কিছুটা বিরতি দিলেও এখন নিয়মিত অ’ভিনয় করছেন।

গত কয়েক বছরের মধ্যে এবার ঈদে তার সর্বোচ্চসংখ্যক নাট’ক প্রচার হয়েছে। সবমিলিয়ে ক্যারিয়ার, সন্তান নিয়ে গুছিয়ে উঠেছেন অ’ভিনেত্রী। ফিরেছেন ছন্দেও। এই মুহূর্তে বিয়ে, সংসার নিয়ে তিনি কী’ ভাবছেন সেসব নিয়েই মুখ খুললেন।

সারিকা বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে। যখন হওয়ার তখন হবে। অ’ভিনয়টা করে যেতে চাই এখন শুধু। আর কিছু মা’থায় নিতে চাই না।

ক্যারিয়ারের চাঙ্গা সময়ে অ’ভিনয় থেকে হঠাৎ বিরতি। তারপর এখন আবার নিয়মিত কাজ করছেন। এ ব্যাপারে সারিকা তার উপলব্ধির কথাও জানিয়েছেন।

তিনি বলেন, তখন ক্যারিয়ারের সব থেকে সুসময় পার করছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি। এদিকে অ’ভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন এই গ্ল্যামা’রকন্যা। বাংলাভিশনের জনপ্রিয় ‘আমা’র আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান।

২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাট’কের মাধ্যমে অ’ভিনয় জীবন শুরু করেন। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রে’ম করে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মা’থায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান।