প্রচ্ছদ খেলাধুলা

যত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন সাকিব

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকে’টে শুক্রবার অবিশ্বা’স্য আচরণ করেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক একবার লাথি মে’রেছেন স্ট্যাম্পে। এই সময়ে আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্তভাবে কথা বলতে দেখা গেছে সাকিবকে।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার আগে স্ট্যাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব। কিছুক্ষণ পর আশালীন ভঙ্গি করেন আবাহনী ড্রেসিংরুমের দিকে।

সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে আসেন। আঙুল উঁচিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। এসব ঘটনায় শা’স্তি পাওয়ার অ’পেক্ষায় মোহামেডান অধিনায়ক।

যদিও মাঠে বিতর্কিত আচরণের পর ফেসবুকে ক্ষমা চান সাকিব। এরপরও শা’স্তি এড়াতে পারছেন না তিনি। তিন থেকে চার ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা পেতে পারেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকটি সূত্র এমনটাই জানিয়েছে। ম্যাচ রেফারির রিপোর্টেও এমনটা সুপারেশ করা হয়েছে বলে জানা গেছে।