প্রচ্ছদ দৈনিক খবর

মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরী: শিক্ষামন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সনদ সর্বস্ব, পরীক্ষা নির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে কাজ করছে সরকার। জিপিএ ৫ পাওয়া মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না। তাই মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন করা জরুরী।

সোমবার বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও দৈনিক সমকাল আয়োজিত জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১ এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যু’ক্ত হয়ে প্রধান অ’তিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আম’রা অ’তীতের শিল্পবিপ্লবগুলো থেকে উল্লেখযোগ্য সুবিধা নিতে পারিনি তাই চতুর্থ শিল্প বিপ্লবে আম’রা সফল অংশীদার হতে চাই। পাশাপাশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর যথাযথ সুফল আম’রা নিতে পারিনি।

তাই আগামী ১০ বৎসরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল নিতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হলে বিজ্ঞান ও প্রযু’ক্তি শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এর সভাপতি ড. মোহম্ম’দ শহীদুর রশীদ ভূঁইয়া ও দৈনিক সমকালের সম্পাদক মু’স্তাফিজ শফি প্রমূখ।