প্রচ্ছদ দৈনিক খবর

মীরার ক্যারিয়ারে কাজে লাগেনি সুপারস্টার বোন প্রিয়াঙ্কা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন বা তুতো বোন মীরা চোপড়া। কিন্তু চলচ্চিত্র-ক্যারিয়ারে খুব একটা সফল নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেছেন, বোন ‘গ্লোবাল আইকন’ হলেও তা তাঁর ক্যারিয়ারে কোনো কাজে লাগেনি।

জুমের বরাতে ভা’রতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, মীরা চোপড়া দক্ষিণ ভা’রতীয় চলচ্চিত্রে পরিচিত মুখ। ২০০৫ সালে তামিল সিনেমা দিয়ে এ অঙ্গনে অ’ভিষেক।

বলিউডের সিনেমায়ও তাঁকে দেখা গেছে। তবে বলিউডে যেভাবে স্বজনপ্রীতি ও পারিবারিক সংযোগ শব্দবন্ধগুলো উচ্চারণ হয়, তা মীরার ক্যারিয়ারে কোনো কাজে আসেনি।

জুমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা চোপড়া বলেন, ‘আমি যখন বলিউডে এসেছি, কেবল তখনই গুঞ্জন উঠল যে প্রিয়াঙ্কার বোনও আসছে। তবে সত্যি বলছি, আমি বহু তুলনার মুখোমুখি হইনি।প্রিয়াঙ্কার কারণে আমি কোনো কাজ পাইনি। আমা’র যদি প্রযোজকের দরকার হয়, তবে আমি তার বোন হিসেবে তারা আমাকে কাস্ট করেনি।’

মীরা আরও বলেন, ‘সত্যিই, তার সঙ্গে স’ম্পর্কিত হওয়া আমা’র ক্যারিয়ারে সহায়তা করেনি; তবে এটি আমাকে সত্যিই এমনভাবে সহায়তা করেছে, যাতে লোকেরা আমাকে গুরুত্বের সঙ্গে নিয়েছিল।’যা হোক, মীরা চোপড়াকে সবশেষ ‘সেকশন ৩৭৫’ সিনেমায় দেখা গিয়েছিল। এ সিনেমায় আরও অ’ভিনয় করেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা।