পদ্মায় স্পিডবোট ডুবিতে বাবা-মা ও দুই বোনকে হা’রিয়ে অ’লৌ’কিকভাবে বেঁচে যাওয়া শি’শু মিমের দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কো’র্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। বুধবার (৫ মে) সকালে তিনি নিজেই মিমের যাবতীয় দায়িত্ব নেওয়ার বিষয়টি ঢাকা পোস্ট’কে নিশ্চিত করেছেন। এদিকে ব্যারিস্টার আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মিম এর থাকা-খাওয়া, জামা-কাপড়, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক তত্ত্বাবধায়ন এবং সুন্দর মা’নসিক ও পু’ষ্টিকর শা’রীরিক বিকশের জন্য যাবতীয় দায়িত্ব নেওয়ার প্রাথমিক সব ব্যবস্থা নিশ্চিত করেছি।
বর্তমানে সে তার নানা-নানির সঙ্গে আছে। যেহেতু তারাই এখন তার গার্ডিয়ান, তাই এখনি তাকে ঢাকায় নিয়ে আসা সম্ভব নয়। তবে তার নানা-নানির বয়স, আর্থিক স’চ্ছলতা এবং তার সার্বিক নিরাপ’ত্তা বিবেচনায় তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া করছি। তেরখাদা উপজে’লার নির্বাহী কর্মক’র্তা (ইএনও) আবিদা সুলতানার সঙ্গে কথা হয়েছে। তিনি শিগগিরই ওই এলাকার উপজে’লা চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরাম’র্শক্রমে এই বিষয়ে আমাকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। অ’ত্র এলাকার এমপি মহোদয়ের সঙ্গে আজকে এ বিষয়ে কথা হবে। শি’বচর এলাকার এমপি লিটন চৌধুরী জানিয়েছেন, আমি যদি সম্পূর্ণ দা’য়িত্ব নেই তাহলে তিনিও মিমকে দ্রুত ঢাকায় আনার বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।’
ব্যারিস্টার আহসান তার ফেসবুক পোস্টে আবেগতাড়িত হয়ে লিখেছেন, ‘মুহূর্তের দুর্ঘ’টনায় আট বছর বয়সী মে’য়েটির জীবন সম্পূর্ণ পা’ল্টে গেছে! তবে আল্লাহ্ সহায় থাকলে, তার একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আমা’র ইচ্ছে তাকে একটি ভালো স্কুলে পড়ানো এবং ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠানো। অনেকেই তাকে দ’ত্তক নেওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ করছেন। যদি আমা’র থেকে ভালো অ’পশন পাওয়া যায় তাহলে আইনগত প্রক্রিয়ায় সেই ব্যবস্থাও করবো তার নানা-নানির অনুমতি সাপেক্ষে, অন্যথায় সব দায়িত্ব আমাদের ‘পরিবর্তন করি’ ফাউন্ডেশনের পক্ষে আমিই পালন করবো ইনশাল্লাহ।’
‘দুর্ঘট’নাস্থলে উপস্থিত হয়ে মিমকে সাহায্য করা, তার বাবা-মা’র লা’শ দা’ফনে সহযোগিতা করা এবং আমাকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য শি’বচর উপজে’লার ইএনও আসাদুজ্জামান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত নিলাম। সবাই দোয়া করবেন মিমের জন্য।’













































