সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক স’ম্পর্কে ব্যবহারকারীদের ভিন্ন মত আছে। কেউ মনে করেন, এটি যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম; কারও মতে, এর কারণে সময় নষ্ট হয়। যদিও ফেসবুকের পক্ষেই মত বেশি। তবে বিপক্ষেও মত আছে।
নতুন খবর হচ্ছে, একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে সম্প্রতি গুজব ও মিথ্যা তথ্য প্রচার করে একটি ভুয়া পোর্টাল। সেটার লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকে। পরবর্তীতে এ বিষয়টি মিথিলা ফারজানার নজরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন।
মঙ্গলবার (৪ মে) রাতে মিথিলা ফারজানা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নিশ্চিত করেছে এই প্রক্রিয়া চলমান। গুজব সৃষ্টি এবং ছড়ানোর আগে চিন্তা করবেন।













































