মিঠুন চক্রবর্তীকে দেখতে শনিবার পশ্চিমবঙ্গের মালদা উপজে’লার বৈষ্ণব নগরে উপচে পড়ল ভিড়। আর এতে লঙ্ঘন হয়েছে ভা’রতের নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। এ কারণে স্থানীয় বিজেপি নেতার বি’রুদ্ধে এফআইআর করল স্থানীয় প্রশাসন। বিষয়টি নিয়ে অস্বস্তিতে বিজেপি।
করো’না সংক্রমণ বাড়তে থাকায় সভায় জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ জনের সীমা ধার্য করেছিল ভা’রতের নির্বাচন কমিশন। কিন্তু মালদার বৈষ্ণব নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের সম’র্থনে মিঠুনের প্রচার কর্মসূচির কথা জেনে চলে আসেন কয়েক হাজার মানুষ।
কমিশনের নির্দেশ অমান্য করায় ওঠে বিধিভঙ্গের অ’ভিযোগ। পরে এই সভা’র উদ্যোক্তাদের অন্যতম বিজেপি নেতা আশিস মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন বৈষ্ণব নগরের রিটার্নিং অফিসার দেবজিৎ বসু।এ ব্যাপারে বিজেপির মালদা জে’লা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘আম’রা করো’নাবিধি লঙ্ঘন করিনি।
মানুষ শুধুমাত্র মিঠুনকে দেখার জন্যই ভিড় করেছিলে’।মিঠুন এদিন দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে বৈষ্ণব নগরে এসেছিলেন। অ’ভিযোগ রয়েছে, জমায়েতে অধিকাংশ মানুষই ছিলেন মাস্কবিহীন। মিঠুনকে দেখতে বাঁশের ব্যারিকেড টপকাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে নির্বাচন কমিশনে অ’ভিযোগ জানানো হয়েছে।













































