প্রচ্ছদ দৈনিক খবর

মায়ের সঙ্গে চঞ্চলের ছবি: এক লাখ ২৫ হাজার ‘লাভ’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রোববার, ৯ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে খ্যাতিমান অ’ভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী মায়ের সঙ্গে একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। সে ছবির ক্যাপশন ছিল, ‘মা’। ছবিতে কয়েকজন চঞ্চল চৌধুরীকে ‘ধ’র্ম’ নিয়ে কটাক্ষ করে কমেন্ট করেন।

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার আগেই চঞ্চল চৌধুরী একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, আমা’র ধ’র্ম যাই হোক আমি একজন মানুষ। ধ’র্ম নিয় অরুচিকর প্রশ্ন ও মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

চঞ্চলের এমন মন্তব্যের পরও বিষয়টি ফেসবুকে ঝড় তুলেছে। বিশেষ করে একদল বলছেন, মানুষজনকে গালাগালি করাই এদেশের মু’সলমানদের চরিত্র। কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে পুরো উল্টো।

মায়ের সঙ্গে পোস্ট করা চঞ্চলের ওই ছবিতে লাভ রিয়েক্টের সংখ্যাই সবচেয়ে বেশি। সোমবার, ১০ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ওই ছবিতে মোট রিয়্যাক্ট পড়েছে ২ লাখ ২৮ হাজার। এর মধ্যে ‘লাভ’ রিয়্যাক্টের সংখ্যা ১ লাখ ২৫ হাজার। লাইকের সংখ্যা ১ লাখ। ‘কেয়ার’ রিয়্যাক্ট ৫ হাজার ৫০০টি।

উল্লেখিত সময়ে ওই ছবিতে ‘অ্যাংরি’ রিয়্যাক্ট করেছেন মাত্র ২০ জন। ‘হাহা’ দিয়েছেন ১১০জন।

চঞ্চলের মায়ের ছবিতে রিয়্যাক্টের এ পরিসংখ্যানই বলে দেয় এদেশের আপাম’র জনতা ধ’র্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে ‘মানুষ চঞ্চলকে’ই ভালোবাসার মুকুট পড়িয়ে রেখেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে কমেন্ট করেছেন মোট ১৩ হাজার জন। গুটিকয়েকজন ছাড়া সবাই চঞ্চলের মাকে নিজের মায়ের জায়গায় কল্পনা করে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

কটাক্ষকারীদের উদ্দেশ্য করে চঞ্চল চৌধুরী যে কমেন্ট করেছেন ওই কমেন্টেও মোট রিয়্যাক্ট পড়েছে ৩২ হাজার।

এর মধ্যে ‘লাভ’ রিয়্যাক্টের সংখ্যা ২০ হাজর। বিপরীতে অ্যাংরি রিয়্যাক্ট ২৭টি।

চঞ্চল চৌধুরীর মায়ের ছবিটি নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন এমন ব্যক্তির সংখ্যা এখন পর্যন্ত ৫১০ জন।