প্রচ্ছদ দৈনিক খবর

মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার মামলা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় তিনি এ মামলা করেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, জান্নাত আরা ঝর্ণা পুলিশের হেফাজতে আছেন। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, ঝর্ণাকে ২২ ধারায় জবানবন্দির জন্য সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়, রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তাকে তার বাবা-মার সাথেও যোগাযোগ করতে দেয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সাথে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।

এছাড়াও এজহারে ঝর্ণার বয়ানে লেখা হয়েছে, ‘বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।’

এর আগে, গত ১৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন। তখন সাথে ছিলেন ঝর্ণা। মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের রিমান্ডে রয়েছেন।