ঢাকাই সিনমা’র নায়ক জায়েদ খান সিনেমায় সাফল্য না পেলেও নানা রকম সামাজিক কর্মকা’ণ্ডে বেশ আ’লোচিত ব্যক্তিত্ব। চলচ্চিত্রের অসহায় মানুষের পাশে দাঁড়ান নিয়মিত। এছাড়া নিজের জন্মভিটায়ও মানুষের উপকারে নিবেদিত তিনি। পিরোজপুরের মাছিমপুরে বেশ সমাদৃত জায়েদ।
সেই সূত্রেই এবার তাকে মাছিমপুরবাসী সেখানকার আল হেরা জামে ম’সজিদের সভাপতির দায়িত্ব দিয়েছে।আজ বুধবার (২৬ মে) গণমাধ্যমে জায়েদ নিজেই জানিয়েছেন বিষয়টি। ম’সজিদ কমিটির দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন ঢালিউডের দ্বিতীয় সারির এ নায়ক।
জায়েদ বলেন, ‘গ্রামের বাড়ি গিয়ে আমি সারপ্রাইজড। আল হেরা জামে ম’সজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে গিয়ে জানতে পারি আমাকে ম’সজিদ কমিটির সভাপতি করা হয়েছে। স্থানীয়রা আমা’র হাতে এ দায়িত্ব গ্রহণের উপহারস্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দিয়েছেন। আমি খুবই আনন্দিত। চেষ্টা করবো নিজের দায়িত্ব পালন করতে।’
তাকে কেন এ দায়িত্বের জন্য নির্বাচন করা হলো- এ ব্যাপারে গণমাধ্যমে জায়েদ বলেন, ‘আসলে এ দায়িত্ব পেয়ে আমি অ’বাক হয়েছি খুব। পরে জানতে পারি, আমা’র কোনো বাজে অভ্যাস নেই, ম’দ-সিগারেট খাই না। এ বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।’
‘আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি ম’র্যাদাকর স্থান পেয়েছি’- এমন দাবিও করেন নায়ক জায়েদ।সিনেমা করে প্রায় দেড় দশক ধরেও কোনো সাফল্য নেই নামের পাশে। তবে নেতৃত্বগুণে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবচেয়ে জনপ্রিয় নেতা। বর্তমানে তিনি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।













































