আমাদের দেশের জনগণকে জনপ্রতিনিধিদের কাছ থেকে সেবা-যত্ন পেতে খুব কমই দেখা যায়। কেবল নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা মাটিতে নেমে আসেন, জনগণের কাছে যান।তাছাড়া তাদের খুব একটা বেশি পাঁশে পাওয়া যায়না। তবে অনেকেই আবার সেবা দিয়ে থাকেন।
নতুন খবর হচ্ছে, সয়েল কম্পেক্টরের (বিশেষ ধরনের রোলার মেশিনের) চালকের আসনে মেয়র মো. জাহাঙ্গীর আলম। সামনে-পিছনে অবিরাম চালিয়ে যাচ্ছেন যন্ত্রটি। ঘর্মাক্ত শরীরে যখন মেয়র সয়েল কম্পেক্টর নামলেন, তখন রাত আড়াইটা। এ দৃশ্য দেখা যায় গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ-বনমালা সড়কে।
গভীর রাতে মেয়রের সয়েল কম্পেক্টর চালানোর দৃশ্যটি রাশেদুল ইস’লাম নামে এক যুবক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোস্ট করেন। মুহুর্তে ওই ভিডিও ভাই’রাল হয়।













































