বলিউডের জনপ্রিয় দাম্পত্য জুটি বললেই সবার প্রথমে মনে পরে যায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কথা। দীপিকা-রণবীর প্রায়ই কিছু না কিছু বিষয় নিয়ে লাইমলাইটে উঠে আসেন। যা নিয়ে শোরগোল পরে যায় নেটদুনিয়ায়। সম্প্রতি নেটদুনিয়ায় ফাঁস হয়েছে রণবীর-দীপিকার ‘বেডরুম সিক্রেট’।
তারকাদের যেকোনো বিষয় নিয়েই জানতে আগ্রহী থাকেন ভক্তরা। তাই তো রণবীর-দীপিকার এই পুরোনো ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় । শুধু তাই নয়, এই নিয়ে বেশ শোরগোল পরে যায় নেটিজেনদের মধ্যে।
দেখতে দেখতে কেটে গিয়েছে রণবীর-দীপিকার বিয়ের ২ বছর। আর এই বিয়ের ২ বছর পরেও যে রণবীর-দীপিকার মধ্যে ভালোবাসা আরো গাঢ় হয়ে উঠেছে তা আর নিশ্চই বলতে হবে না।
আর এরই মাঝে রণবীর-দীপিকার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একটি অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন তার স্বামী রণবীর সিংয়ের সম্বন্ধে বেশ কিছু কথা শেয়ার করেছিলেন ভক্তদের মাঝে। যেখানে দীপিকা জানান তাদের ‘বেডরুম সিক্রেটের’ কথা।
দীপিকা প্রথমে রণবীরের সৌন্দর্য্য নিয়ে কথা বললেও পরে দীপিকা জানান, রণবীর নাকি তার সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ সময় কাটানোর থেকেও তার চেয়ে বেশি সময় বাথরুমে কাটান। দীপিকা জানান, রণবীরের নাকি তৈরী হতে বেশি সময় লাগে। এছাড়াও বিছানায় যাওয়ার আগে বেশি সময় নিয়ে থাকেন স্বামী রণবীর সিং।
দীপিকার মুখে এই কথা শোনার পরই অ্যাঙ্কার জানান, বিছানার দীর্ঘ সময় ধরে দীপিকাকে মজা করতে শুরু করেন। যা শুনে সকলেই হাসিতে ফেটে পড়েন।এরপর দীপিকা আবার জানান, ‘আমি বিছানায় ঘুমোতে যাওয়ার আগের কথা বলেছি’।













































