প্রচ্ছদ দৈনিক খবর

ভারতের ক্ষমতা আছে বিদেশি ক্রিকেটারদের আইপিএলে টেনে নিয়ে আসার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতীয় ক্রিকেট বোর্ড পেশিশক্তি ব্যবহার করে আইপিএলের জন্য উইন্ডো তৈরি করে নেবে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বায়ো-বাবল ভেঙে পড়ায় মাঝপথেই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ।

পুনরায় যখন শুরু হতে চলেছে পিএসএল, চুক্তিবদ্ধ বিদেশি ক্রিকেটারদের অনেককেই দলে পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। ফলে নতুন করে প্লেয়ার ড্রাফট থেকে ক্রিকেটার নিতে হয় দলগুলিকে। তবে আইপিএলের ক্ষেত্রে এমনটা হবে না বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের পেশিশক্তি ব্যবহার করে বিদেশি ক্রিকেটারদের ঠিক আইপিএল খেলতে নিয়ে আসবে।

আসলে বিসিসিআই স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন করতে চলেছে আমিরশাহিতে। সেই সময় একাধিক আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া লিগের সঙ্গে আইপিএল সূচির সংঘাত বাঁধতে পারে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তারা আইপিএলের জন্য পুনরায় ক্রিকেটারদের ছাড়বে না।

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের যথা সময়ে পাওয়া নিয়ে সংশয থেকে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাদের নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। তবে বাট মনে করছেন যে, বিসিসিআই শেষমেশ বিদেশি তারকাদের আইপিএলে খেলাতে সক্ষম হবে। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক তারকা বলেন, ‘আমার মনে হয় ওরা (বিসিসিআই) ঠিক রাস্তা খুঁজে বার করবে।

ওরা এমন একটা উইন্ডো তৈরি করবে, যেখানে সব তারকাদের পাওয়া যাবে। কিছু ক্রিকেটারকে হয়ত পাওয়া যাবে না। তবে যেহেতু এটা প্রাইম ইভেন্ট, তাই ঠিক উইন্ডো তৈরি হয়ে যাবে। আইপিএল অত্যন্ত বড় টুর্নামেন্ট। সংস্থা হিসেবে বিসিসিআই খুবই শক্তিশালী এবং ওদের পেশিশক্তি রয়েছে। তাই টুর্নামেন্ট ঠিক আয়োজিত হবে।