প্রচ্ছদ দৈনিক খবর

ভারতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, আজও ৩৪৪৯ জনের প্রাণহানি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯ জন।

এই সময়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২। মোট মৃতের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৪০৮। এই মুহূর্তে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩।প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের আশেপাশে।

আরও পড়ুন=সাশ্রয়ী দামে সেরা কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিচ্ছে ওয়ালটন। বাংলাদেশে নিজস্ব কারখানায় তৈরি সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন ফোনে আস্থা রাখছেন ক্রেতারা। পাশাপাশি ওয়ালটন ফোনে থাকছে নানা সুবিধাও। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের আরেকটি মিড রেঞ্জের ফোন বাজারে ছাড়ার

ঘোষণা দিলো ওয়ালটন। যাতে ব্যবহৃত হয়েছে বিশাল ডিসপ্লে, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। ফোনটির প্রি-বুকে থাকছে বিশেষ মূল্যছাড়।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো এনফাইভ’ মডেলের ওই ফোনটির দাম ১২,৪৯৯ টাকা। তবে প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য থাকছে ২,০০০ টাকা মূল্যছাড়। ফলে এর দাম পড়ছে মাত্র ১০,৪৯৯ টাকা। করোনা মহামারির মধ্যে ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে প্রি-বুক দেয়া যাচ্ছে। পাশাপাশি সীমিত সময়ের জন্য ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকেও প্রি-বুক দিয়ে ২,০০০ টাকা মূল্যছাড় পাচ্ছেন গ্রাহক।