প্রচ্ছদ দৈনিক খবর

ভারত-শ্রীলঙ্কার তিন ওয়ানডে ও টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রচারকারী সংস্থার তরফে সামনে আনা হল ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ও টি-২০ সিরিজের ক্রীড়াসূচি। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়া তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এবার ঘোষিত হল দ্বীপরাষ্ট্রে দু’টি সীমিত ওভারের সিরিজের সূচি।

শুরুর দিকে প্রাথমিক একটা সূচির কথা জানা গিয়েছিল, যেখানে ১৩, ১৬ ও ১৯ জুলাই তিনটি ওয়ান ডে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রচারকারী সংস্থা সোনি নেটওয়ার্কের তরফে সোমবার দু’টি সিরিজের যে সূচি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়, তাতে তৃতীয় ওয়ান ডে ম্যাচ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ওয়ান ডে সিরিজ শুরু হবে ১৩ জুলাই।

দ্বিতীয় ম্যাচ খেলা হবে ১৬ জুলাই। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। টি-২০ সিরিজের প্রাথমিক যে সূচির কথা জানা গিয়েছিল, ব্রডকাস্টারদের সূচির সঙ্গে যদিও তার কোনও মিল নেই। শোনা গিয়েছিল যে, তিনটি টি-২০ ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ২২, ২৪ ও ২৭ জুলাই। তবে চূড়ান্ত সূচিতে দেখা যাচ্ছে যে, তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।

ওয়ান ডে সিরিজের সূচি:- ১. ১৩ জুলাই- প্রথম ওয়ান ডে।     ২. ১৬ জুলাই- দ্বিতীয় ওয়ান ডে।       ৩. ১৮ জুলাই- তৃতীয় ওয়ান ডে।
টি-২০ সিরিজের সূচি:-    ১. ২১ জুলাই- প্রথম টি-২০।     ২. ২৩ জুলাই- দ্বিতীয় টি-২০।          ৩. ২৫ জুলাই- তৃতীয় টি-২০।