প্রচ্ছদ দৈনিক খবর

ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেলে ৫ বছরের জেল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতে করো’নার ভ’য়াবহ ধরন ছড়িয়ে পড়ার পর এ দেশটি থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভা’রত থেকে অস্ট্রেলিয়ায় ফেরেন, তাহলেও পাঁচ বছর পর্যন্ত কারাদ’ণ্ড অথবা ৬৬ হাজার মা’র্কিন ডলার জ’রিমানা গুনতে হবে বলে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে। খবর সিডনি মনিং হেরাল্ডের।

নতুন করে আরও ৯ জনের দেহে ভা’রতীয় করো’নার ধরন ধ’রা পড়ার পর অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভা’রতীয় এ ভ’য়াবহ স্ট্রেইন তাদের দেশে বিস্তার করা মানে দ’ণ্ডনীয় অ’প’রাধ।

এই সপ্তাহের শুরুর দিকে ভা’রতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

ভা’রতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।

করো’নাভাই’রাসের হু’মকির মুখে যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য দেশটির সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের।

তিনি বলেছেন, আমাদের পরিবারগুলো ভা’রতে আক্ষরিক অর্থেই মা’রা যাচ্ছে। সেখানে তাদের বের করে আনার পথ নেই, আর এখন তাদের পরিত্যাগ করা হলো।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভা’রতে গেছেন, তাদেরও অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যারা এই আদেশ মানবেন না, তাদের পাঁচ বছরের কারাদ’ণ্ড হতে পারে অথবা ৬৬ হাজার মা’র্কিন ডলার জ’রিমানা গুণতে হতে পারে। এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ভা’রতে এ পর্যন্ত প্রায় দুই কোটি করো’না রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে এ মহামা’রিতে দুই লাখেরও বেশি মানুষ মা’রা গেছে।