প্রচ্ছদ দৈনিক খবর

ভারত ও বাংলাদেশের কয়েকটি স্থানে ভূমিকম্প

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভুত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ভূমিকম্পের মাত্রা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৬.২।জি নিউজের খবরে বলা হয়েছে, কলকাতা, আসামসহ বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে ১৬০ কিমি উত্তর পূর্বের শোনিতপুর। উপকেন্দ্র আসামের তেজপুর। রিখটার স্কেলে মাত্রা ৬.৪। প্রায় ২৭ সেকেন্ড কলকাতায় স্থায়িত্ব হয় কম্পন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর আগে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছিল ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার সকালে ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা।ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সামাজিক মাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট করছেন। এখনো ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।