গত মা দিবসে (৯ মে) নিজের ফেসবুকে মা ও ছোট বোন অদিতি হাবিব অনন্যাকে সঙ্গে নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কে’টে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন।কিন্তু সেই মায়ায় ভরপুর ভিডিওর নিচেও আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। ভাবনার মাকে জড়িয়েও কু’রুচিপূর্ণ মন্তব্য জমা পড়ে ভিডিওর কমেন্টবক্সে। এতে মানসিকভাবে বি’ধ্বস্ত জন এই অ’ভিনেত্রী।
ভাবনার সেই পোস্টে বাজে মন্তব্যকারীদের একজন অ’ভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। তার নাম নাসিব রাহাত। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত এই ফেসবুক ব্যবহারকারী।
শনিবার ফেসবুকে এক ভিডিওবার্তায় ভাবনার কাছে ক্ষমা চেয়ে ওই নেটিজেন লেখেন,‘আসসালামুআলাইকুম। আমি মো. নাসিব রাহাত। পেশায় ছাত্র। মা দিবসে আশনা হাবিব ভাবনা তার মা-বোনকে নিয়ে একটি ভিডিও আপলোড করে ফেসবুকে।
সেখানে আমি আশনা হাবিব ভাবনার পরিহিত ড্রেস নিয়ে অশালীন মন্তব্য করি। যা করা আমা’র মোটেও উচিত হয়নি। এটি একটি সাইবার ক্রা’ইম অ’প’রাধ। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং থেকে বিরত থাকবেন।’
ভিডিওর ক্যাপশনে ওই যুবক লেখেন, ‘আমা’র অ’প’রাধের জন্য ক্ষমাপ্রার্থী।’এতে সন্তুষ্টি প্রকাশ করে ডিএমপির সাইবার ক্রা’ইম ইনভেস্টেগেশন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন ভাবনা। ওই যুবকের ক্ষমা চাওয়ার ভিডিওটিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।













































