প্রচ্ছদ দৈনিক খবর

ভাইয়ের জরিমানা পরিশোধ করতে চান আকমল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্পট ফিক্সিংয়ের জন্য জুয়াড়ির প্রস্তাব পাওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানানোর অপরাধে নিষিদ্ধ হন উমর আকমল। আবার ক্রিকেটে ফিরতে তার ওপর ধার্য করা হয় বিশাল অঙ্কের জরিমানা। কিন্তু এত বেশি অর্থ একসাথে দেওয়ার সামর্থ্য নেই বলে অকপটে স্বীকার করেন উমর।

ফিক্সিং প্রস্তাব পেয়েছিলেন উমর, কিন্তু পিসিবির দুর্নীতি দমন ইউনিটকে সেটা না জানানোর অভিযোগ ৩ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। উমর আপিল করলে সেই মেয়াদ নামে দেড় বছরে। কিন্তু তাতেও নারাজ উমর যান ক্রীড়াক্ষেত্রের সালিসি আদালতে। সেখানে শাস্তি কমলেও এসেছে জরিমানা দেওয়ার হুকুম। সালিসি আদালত উমরের শাস্তি কমিয়ে দিয়েছে ১২ মাস পর্যন্ত। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই ক্রিকেটের বাইরে আছেন উমর।

অর্থাৎ ১২ মাস পূর্ণ হয়ে গেলেও তিনি ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে পারছেন না, জরিমানা পরিশোধ করতে না পারার কারণে। সালিসি আদালতের হুকুম অনুযায়ী পিসিবির দুর্নীতি দমন নীতি ভঙ্গের দায়ে উমরকে ৪.২৫ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা উমর জানিয়েছেন, বর্তমানে একবারে এত অর্থ পরিশোধ করার মতো পরিস্থিতিতে তিনি নেই৷ কিস্তিতে পরিশোধ করতে চান জরিমানার অর্থ।

কিন্তু পিসিবিও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একবারেই পরিশোধ করতে হবে। এই নিয়মে আটকে মাঠে ফিরতে পাচ্ছেন না উমর। ছোট ভাইয়ের এই বিপদের সময় পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন কামরান। পিএসএল থেকে নিজের অর্জিত অর্থ দিয়ে ভাইয়ের জরিমানা পরিশোধ করতে চান তিনি। কামরান বলেন, ‘আমার ভাইয়ের জরিমানার অর্থ আমি পরিশোধ করতে চাই। আমি পিসিবির কাছে অনুরোধ করছি, পিএসএলের ম্যাচ থেকে আমার অর্জিত অর্থ যেন উমরের জরিমানা হিসেবে গ্রহণ করা হয়।

অর্থ বড় ব্যাপার না। তারা আমার থেকে নিতেই পারে৷ এমনকি উমর যখন ক্রিকেটে ফিরবে, তখন তো কেবল পিসিবি থেকেই তার উপার্জন আসবে। উমর জরিমানা দিতে প্রস্তুত আছে। পিসিবিকে আরেকটু নমনীয় হওয়া উচিত।