প্রচ্ছদ দৈনিক খবর

ভরা বাজারে নিজের মেয়ের সামনে নারীকে কান ধরে উঠবস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁর ভাসুর ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) পোলিং এজেন্ট হয়েছিলেন। এ কারণে দিনে-দুপুরে ভরা বাজারে এক নারীকে কান ধরে উঠবস করালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোড ক্যানেলপাড় এলাকার বাজারে এই ঘটনা

ঘটে। খবর হিন্দুস্তান টাইমস-এর।ঘটনার ভিডিও এরিমধ্যে সামাজিক যোগাযোগমধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারের মধ্যে এক নারী কাঁদতে কাঁদতে কান ধরে উঠবস করছেন। পাশে দাঁড়িয়ে আছে তার মেয়ে।

এসময় তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন মহিলা তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিতা দাস। ওই নারীর কান্নায়ও মন গলেনি তার। মুখের মাস্ক গলায় ঝুলিয়ে আরো কড়া হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বলেন, মেয়েদের দিয়ে চ্যাংড়াবো।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন মিতা দাস। তার দাবি, ভোটের ফল প্রকাশের পর বিজেপিকর্মীরা ওই এলাকায় তৃণমূলকর্মীদের বাড়ি ও পার্টি অফিস ভাঙচুর করে। পরদিন সকালে ওই নারীকে একা পেয়ে মারধর করতে যান স্থানীয়রা।

খবর পেয়ে সেখানে পৌঁছে তাকে নিগ্রহের হাত থেকে বাঁচাতে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেন মিতা।এদিকে বিজেপির দাবি, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই বর্ধমানে সহিংসতা চালিয়ে যাচ্ছে তৃণমূল। ঘরছাড়া করা হচ্ছে বিজেপিকর্মীদের।