প্রচ্ছদ খেলাধুলা

ব্রেকিং নিউজ: বন্ধ হতে চলেছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ডিপিএল শেষে বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবুয়ে সফরের কথা আছে। সেই মেতাবক সকল প্রস্তুতি সেরে ফেলে বোর্ড। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জিম্বাবুয়েতে করো’নার প্রকোপ আশ’ঙ্কাজনক হারে বাড়তে থাকায় সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেই সিদ্ধান্ত মোতাবেক জিম্বাবুয়ে ক্রিকেটও (জেডসি) সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিতাদেশ কবে উঠবে তা এখনও জানানো হয়নি। জিম্বাবুয়ে সফরে থাকা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচও স্থগিত করা হয়েছে, যে ম্যাচে ইতোমধ্যে একদিন খেলা হয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেট সরকারের কাছে আবেদন করেছে, সফররত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচটি যেন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। একইসাথে জিম্বাবুয়ের মাটিতে আন্তর্জাতিক যত খেলা আছে সেগুলো আয়োজনের অনুমতি চেয়েও আবেদন করা হয়েছে।

জিম্বাবুয়ের মাটিতে পরবর্তী আন্তর্জাতিক সিরিজ বাংলাদেশের। জুলাইয়ে তিন ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে ল’ড়বে টাইগাররা। তবে করো’নার প্রকোপ বাড়ায় সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করায় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে শ’ঙ্কা দেখা দিয়েছে।

জিম্বাবুয়ে-বাংলাদেশ একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা ৭ জুলাই। কোয়ারেন্টিন নীতিমালা সহ’জ (১ দিন) হওয়ায় বাংলাদেশের তিন ফরম্যাটের দল পৃথকভাবে যাওয়ার কথা জিম্বাবুয়েতে।

এফটিপি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা থাকলেও দুই দল খেলবে একটি টেস্ট। ৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট। এই ম্যাচ দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। টেস্ট শেষে দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এফটিপি অনুযায়ী অবশ্য তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একনজরে জিম্বাবুয়ে সফরের সূচি
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই১ম ওয়ানডে – ১৬ জুলাই২য় ওয়ানডে – ১৮ জুলাই৩য় ওয়ানডে – ২০ জুলাই১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই