প্রচ্ছদ দৈনিক খবর

বেপরোয়া গতিতে চলছিল স্পিডবোট, নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে দুর্ঘটনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বেপরোয়া গতির কারণেই মাদারীপুরের শিবচরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান,

স্পিডবোটটির বেপরোয়া গতির কারণে ঘাটের কাছে এসে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় ঘাটে নোঙর করে রাখা একটি বাল্কহেডের ওপর আছড়ে পড়ে স্পিডবোটটি। মূলত দ্রুত গতির কারণেই এত বেশি হতাহত হয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি।

এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৫টি লাশ উদ্ধার করা হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি মিরাজ।