প্রচ্ছদ দৈনিক খবর

বিয়ের ৭ বছর পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সিনেমার গল্পকেও হার মানিয়ে ভারতের বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ শহরে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক ব্যক্তি। জানা গেছে, ২০১৪ সালে বিহারের খাগরিয়া জেলার বাসিন্দা স্বপ্না কুমারী ও সুলতানগঞ্জের উত্তম মণ্ডলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দুই সন্তান নিয়ে তাদের সংসার ভালোই চলছিলো তাঁদের। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

ওই গ্রামেরই উত্তমের এক আত্মীয় রাজু কুমারের সঙ্গে স্বপ্নার দেখা হয়। এরপর ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তমের স্ত্রী। কিছু দিন পর উত্তম জানতে তা পারে। যদিও এত দিনের বিবাহিত স্ত্রীর সম্পর্কে একথা জানান পর হতবাক এবং দুমড়ে-মুচড়ে যান তিনি। এ বিষয়ে প্রথম দিকে দু’জনের মধ্যে অশান্তি হয়।

উত্তমের বাড়ির লোকেরাও স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু স্বপ্না তা মানতে নারাজ। একজন মানুষকে বেধে রাখা যায় কিন্তু কারও মনকে তো বেঁধে রাখা যায় না। অবশেষে সেই ভাঙনের যন্ত্রণা সামলে স্বামী উত্তম মণ্ডল ঠিক করেন তার সস্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেবেন।

সম্প্রতি উত্তম পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিকটবর্তী দুর্গা মন্দিরে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্না এবং রাজুর বিয়ে দেন। তাদের সুখী জীবনের জন্য আশীর্বাদও করেন তিনি। তবে বিয়ের মূহুর্তে নিজেকে সামলাতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন তিনি।