বহু বাধা বিপত্তি পেরিয়ে পার করে ফেললেন জীবনের ৩৩ টি বসন্ত। খুব খুশিতে রয়েছেন গায়িকা।বর্তমানে গায়িকা নেহা কক্করকে রিমেক কুইন বলে জানা যায়। নিজের জন্মদিনের কথা সকলকে জানিয়ে গায়িকা নেহা কক্কর এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এটি আগামীকাল আমার জন্মদিন! জুন 6 এবং অবশ্যই বলতে হবে আমি সত্যই উত্তেজিত, ইনফ্যাক্ট আমি সবসময় থাকি। আপনি জানেন আমি লাইভ লাইফ, প্রতিটি এবং প্রতিটি সেকেন্ড উপভোগ করুন, ছোট ছোট ছোট জিনিসগুলিতে সুখ পান। কোজ যিনি জীবনকে কেয়া মোড লে লে জানেন, ভবিষ্যতে কী ঘটবে তা কে জানে ‘তুমি কেবল একবারে বেঁচে থাকো’ তো খুশ রাহো জয়সে ভী খুশ রে সকতে হো। নিজেকে নিয়ে এত কঠোর হবেন না !! সুখী থাকুন, সুখ দিন।”
এদিকে অক্টোবর মাসে বিয়ের পর্ব শেষের পর এটাই নেহা কক্করের প্রথম জন্মদিন। আর স্ত্রীর জন্মদিনটা ভীষণ রোম্যান্টিক করে তুললেন রোহনপ্রীত তা বলবার অপেক্ষা রাখে না। মাঝরাতেই স্ত্রীকে একের পর এক সারপ্রাইজ দিয়ে চমকে দিলেন রোহনপ্রীত।
এদিন ইনস্টাগ্রামে স্ত্রীর জন্য একটি আদুরে লেখেন রোহন- ‘আমার প্রেয়সী, আমার স্বপ্নের রানি, প্রিয় নেহা… আজ তোমার জন্মদিন… আমি তোমাকে আজ জানাতে চাই এতদিন আমি তোমার যেমন খেয়াল রেখেছি, ভবিষ্যতের প্রতিটা দিন আমি এর চেয়েও বেশি খেয়াল রাখব তোমার। তুমি আমার চোখে সবসময় সুন্দর। আমি তোমায় কথা দিলাম তোমাকে সব আনন্দে ভরিয়ে দেব। আমি তোমার স্বামী হতে পেরে গর্বিত। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে এভাবেই তোমাকে ভালোবেসে যাব। শুভ জন্মদিন প্রিয়তমা’।
যেখানে রোহন আরো লেখেন, ‘আমি আশা করছি যখন তুমি এটা পড়বে তোমার ঠোঁটে যেন হাসি লেগে থাকে! আমি সবসময় নিজেকে ধন্য মনে করি যখন তুমি আমার পাশে থাক। তুমি আজীবনের মতো শুধু আমার! ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করি আমার রানি’।
নেহার জন্মদিনে সারা বাড়ি বেলুন, ফেস্টুনে সাজিয়ে ছিলেন রোহনপ্রীত। সঙ্গে ছিল সাদা রঙের চকোলেট কেক- সেই ডেকোরেশন। পাশাপাশি নেহা কক্করও ইনস্টাগ্রাম স্টোরিতে রোহনপ্রীতের দেওয়া সারপ্রাইজের মুহূর্ত তুলে ধরে।
https://platform.instagram.com/en_US/embeds.js













































