প্রচ্ছদ দৈনিক খবর

বিয়েতে যাওয়ায় ব্যাঙ লাফ

11
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অ’তিথিরা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ভূরিভোজ করতে। কিন্তু বিয়েবাড়িতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। লকডাউনের নিয়মভঙ্গের জন্য তাঁদের ‘ব্যাঙ লাফ’ দিতে হয়েছে। পরে পু’লিশ তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ভা’রতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্দ শহরে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

ভা’রতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্দ শহরের উমা’রি গ্রামে মহা ধুমধামে একজনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৩০০ অ’তিথি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একসঙ্গে এত মানুষের জমায়েত করো’নাভাই’রাস সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত লকডাউন নিয়মের চরম লঙ্ঘন। এই গণজমায়েতের খবর পেয়ে সেখানে হানা দেয় পু’লিশ। বিষয়টি টের পেয়ে অনেকেই পালিয়ে যান। তবে যাঁদের পাকড়াও করতে সক্ষম হয়, পু’লিশ তাঁদের শা’স্তি হিসেবে মাঠের পাশে একটি রাস্তায় নিয়ে গিয়ে ব্যাঙ লাফ দেওয়ায়।

ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেখানে দেখা গেছে, প্রায় ১৭ জন পুরুষ সারিবদ্ধ হয়ে ব্যাঙ লাফ দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে বিষয়টি দেখছেন পু’লিশ সদস্যরা। একজন ঠিকমতো ব্যাঙ লাফ দিতে না পারায় তাঁকে লা’ঠি দিয়ে মা’রতে দেখা যায় এক পু’লিশ সদস্যকে। এই শা’স্তি দেওয়ার পর লকডাউন চলাকালে এ রকম কোনো গণজমায়েত না করতে তাঁদের সতর্ক করে দেন কর্মক’র্তারা। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভা’রতের অন্যান্য অঞ্চলের মতো মধ্যপ্রদেশেও করো’না পরিস্থিতি খা’রাপ। গত বুধবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করো’না সংক্রমণ শনাক্ত সাড়ে সাত লাখের মতো। মা’রা গেছেন ৭ হাজার ২২৭ জন।

করো’না সংক্রমণ রোধে রাজ্যের পু’লিশ প্রশাসন বেশ কঠোর। সম্প্রতি রাজ্যের সাগর জে’লায় এক নারী মাস্ক না পরে বাইরে বের হন। তখন পু’লিশের এক সদস্য তাঁকে আ’ট’কে লাথি, ঘুষি ও টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দেন।

তবে গত সপ্তাহে ভা’রতেই লকডাউনের নিয়মভঙ্গের জন্য ব্যাঙ লাফের ঘটনা ঘটে। তবে সেটা অন্য রাজ্য বিহারের কিশানগঞ্জে। মা’র্কে’টের ভেতর একদল যুবককে ব্যাঙ লাফ ও হামাগুড়ি দিতে বাধ্য করে পু’লিশ।