প্রচ্ছদ দৈনিক খবর

বিষধর কোবরা ভাড়া করে স্ত্রীকে ছোবল খাইয়ে খুন করল যুবক

11
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কেরালার কল্লাম জেলার মর্মান্তিক ঘটনা। সুরাজ নামের এক যুবক ২৫ বছর বয়স্কা স্ত্রী উথরাকে খুন করেছে বিষধর সাপের ছোবল খাইয়ে। পুলিশের তদন্তে উঠে এসেছে এই তথ্য। আদালত এটিকে বিরলের মধ্যে বিরলতম

ঘটনার আখ্যা দিয়ে সুরাজকে কারাদণ্ড দিয়েছে আপাতত। মামলা চলছে। সুরাজের ফাঁসির সম্ভবনাও রয়েছে। ২০২০ সালের প্রথম দিকে সম্পত্তির লোভে সুরাজ একটি ভাইপার জাতীয় সাপ ভাড়া করে তার কামড় খাওয়ায় উথরাকে। ২৫ বছরের উথরা হাসপাতালে ৫১ দিন লড়াই করে জীবন ফিরে পায়।

কিন্তু, অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কার্যসিদ্ধি হয়নি দেখে আবার একটি কোবরা ভাড়া করে সুরাজ। এই কোবরার কামড়েই জীবন হারায় উথরা ২০২০’র ৭ মে। উথরার বাবা এবং ভাইয়ের সন্দেহ হয় এই দুবার সাপের কামড় নিয়ে।

তারা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটন করে। বিচারক তার রায়ে পুলিশের প্রশংসা করে বলেছেন, পুলিশ এই তদন্তে যে ভাবে অগ্রসর হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এমনকি সাপ ভাড়া দিত যে ব্যক্তি সেই সুরেশকেও খুঁজে বের করার মধ্যে পুলিশের কৃতিত্ব আছে।