প্রচ্ছদ দৈনিক খবর

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ছাড়াল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বজুড়ে চলছে করোনার মহা তাণ্ডব। করোনার দ্বিতীয় ঢেউয়ে কুপোকাত বিশ্বের প্রতিটি মানুষ। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট বিশ্ববাসীর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।

এছাড়া আক্রান্ত হয়েছে ১৬ কোটি ১০ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৮২৬ মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ ৫০ হাজার ৬৫৬ জন।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন সংক্রমিত হয়েছেন।

মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৬৬৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৭ হাজার ১১৯ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৭২ হাজার ৪৬২ জন।

এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৮২১ জন। এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।