প্রচ্ছদ দৈনিক খবর

বিধবা নারীর ধান কেটে দিল ছাত্রলীগ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ছতরকোনা এলাকার এক বিধবা দরিদ্র বর্গাচাষী নারীর বোরো ধান কেটে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ধান কেটে ধানের আটি বিধবা দরিদ্র বর্গাচাষী হালিমার বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নকলা উপজেলা ছাত্রলীগকর্মী আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ছাত্রলীগকর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহন করেন- নাজমুল হাসান নাঈম, শাওন হাসান, মেহেররাজ ইমতিয়াজ জিসান, অভ্র বণিক, মজিদ, সৌরভ, রাজু, রকি, রাকিব, তরিকুল ও আল আমিন প্রমুখ।

দরিদ্র কৃষাণী বিধবা হালিমা বলেন, ছাত্ররা আমার ধান কেটে দেওয়ায় আমি খুব উপকৃত হলাম। তারা আমার ধান কেটে না দিলে টাকার অভাবে সঠিক সময়ে ধান কাটা সম্ভব হতো না।আবু হামযা কনক বলেন, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় ও দেশে করোনা ভাইরাস এর কারণে অনেক গরীব অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না। তাই আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পরামর্শ

মোতাবেক আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। দেশ ও জাতির উন্নয়নে আমরা এরকম অসহায় বর্গাচাষী তথা দরিদ্র কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। তারা ধান কাটা ছাড়াও উপজেলার চরঅষ্টধর, পাঠাকাটা ও চন্দ্রকোনা ইউনিয়নের দরিদ্র কৃষকদের ক্ষেত থেকে ভূট্টা তুলে দেওয়ার কাজ হাতে নিয়েছেন বলে জানান আবু হামযা কনক।

উল্লেখ্য, ২০২০ সালে আবু হামযা কনকের নেতৃত্বে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীদের নিয়ে ৭০ জন দরিদ্র কৃষকের শতাধিক একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তাছাড়া চরাঞ্চলের দরিদ্র কৃষকদের ভূট্টা তুলে দিয়ে তারা সকলের নজর কেড়েছিলো।