প্রচ্ছদ দৈনিক খবর

বিদেশের অবস্থা খুব ভয়াবহ, খালেদা জিয়ার চিকিৎসা দেশেই শ্রেয়

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বহির্বিশ্বের বিভিন্ন দেশের করো’না পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খা’রাপ। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে হলেই শ্রেয় হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৪ মে) দুপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করো’না চিকিৎসা তো সব দেশে একই রকম। বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা বলছে তার দলের নেতারা, ওই সব দেশের অবস্থা কিন্তু আমাদের দেশের তুলনায় খা’রাপ। ওইসব দেশে অনেক মানুষ মা’রা যাচ্ছে প্রতিদিন।

তিনি বলেন, তারা (দলের নেতারা) কেন করো’নার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন, সেটি আমা’র বোধগম্য নয়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাকে বিদেশ নিয়ে যাওয়ার দাবি অমূলক। তবে বেগম খালেদা জিয়া দেশের এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে রাতে এভা’রকেয়ার হাসপাতা’লে ভর্তি করা হয়। তিনি হাসপাতা’লের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।