প্রচ্ছদ দৈনিক খবর

বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের বিষয় নতুন নির্দেশনা দিল মন্ত্রণালয়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত ৩০ মে ২০২১ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ৬ (ছয়) মাসের কম থাকলে বিমানের টিকেট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।

তাই যে সকল বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ (ছয়) মাসের কম রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উল্লেখ্য, বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে। দেশের আরও এক জেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা: নওগাঁয় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩ জুন রাত ১২টা ১মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে।

বুধবার (২ জুন) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হারুন অর রশীদ এ সিদ্ধান্তের কথা জানান। নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ থাকবে। এর আগে গত সোমবার (৩১ মে) দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছিল জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ চলমান লকডাউন আরও সাত দিন বৃদ্ধির কথা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ১-৭ জুন পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য পুরো জেলায় লকডাউন ঘোষণা করা হলো।

লকডাউন চলাকালে সব প্রকার যানবাহন বন্ধ থাকবে, তবে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স, জরুরি পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানান তিনি। এ ছাড়া লকডাউন চলাকালীন কোনো প্রকার যানবাহন রাজশাহী-নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান ও ফার্মেসি খোলা থাকবে। তবে প্রয়োজন ছাড়া কেউ এসব স্থানে যেতে পারবে না।

আমের আড়ৎ/বাজার পৃথক পৃথক জায়গায় ছড়িয়ে আড়ৎদারের মাধ্যমে বিক্রয় করা যাবে। এ ছাড়া বাগান থেকে আম ট্রাকে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। শিল্প-কারখানায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহনে আনা-নেওয়া ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা ও জরুরি পরিসেবা যেমন কৃষি উপকরণ সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদি খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস, স্থলবন্দরের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট,

গণমাধ্যমকর্মী, সরকারি নিরাপত্তাব্যবস্থা ডাকসেবাসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞা আওতা বহির্ভূত থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ/সৎকার ছাড়া অন্য কোনো কাজে কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্যপণ্য সরবরাহ করা যাবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমার নামাজসহ প্রতি ওয়াক্তের নামাজ-এ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবেন। প্রসঙ্গত, ঈদপরবর্তী দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।