প্রচ্ছদ দৈনিক খবর

বিচ্ছেদ নয়, শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স’ম্পর্কে ফাটল ধরেছে গত বছরই। তবু তিক্ততা ভুলে আবার অ’ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যয়ের সঙ্গে সংসার করতে চান তার স্বামী রোশন সিংহ।

হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার (৭ ‍জুন) এ ধারার মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদ আপাতত রুখে দিয়েছেন রোশন সিংহ।শ্রাবন্তীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন।

আ’দালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের স’ম্পর্ক বাঁচিয়ে তোলার তাগিদে। রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে আগামী জুলাই মাসে তলব করেছে আ’দালত।তবে শ্রাবন্তীর ভক্তরা বলছেন,

বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এমন রাস্তায় হাঁটছেন রোশন। তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবনযাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবলমাত্র অ’ভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

তবে এ বিষয়ে অ’ভিনেত্রী শ্রাবন্তীর কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে তার স্বামী রোশন বলেন, ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।’তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা