প্রচ্ছদ দৈনিক খবর

‘বিক্রম বেদা’র হিন্দি সিনেমায় নতুন চমক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক নির্মাণ হওয়ার কথা অনেক দিন ধরেই চলে আসছিল। তবে, এবার শোনা গেল বেশকিছু চ’মকপ্রদ খবর।

আসন্ন এই সিনেমাটির হিন্দি রিমেকে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির চরিত্র কে পেতে যাচ্ছে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে, অবশেষে অ’পেক্ষার পালা শেষ করে জানা গেল এই সিনেমা’র প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড তারকা হৃত্বিক রোশানকে। তবে এখানেই চ’মকের শেষ নয়।

হৃত্বিকের সঙ্গে দেখা যেতে পারে আরও এক বলিউড তারকাকে। আর তিনি হলেন, সাইফ আলী খান। ‘বিক্রম বেদা’র রিমেকের শুটিং জুন থেকে শুরু হবে বলে ভা’রতীয় গণমাধ্যম জানিয়েছে।

২০১৯ সালে হৃত্বিককে সর্বশেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার’ ছবিতে। যেটি সে সময়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছিল। এরপর থেকেই হৃত্বিকের বেশকিছু প্রজেক্টে চুক্তিবদ্ধ হলেও এখনো কোনোটির কাজ শুরু হয়নি।

এর আগে হৃত্বিক তার জন্ম’দিনে প্রকাশ করেছিলেন তার পরবর্তী প্রজেক্ট ‘ফাইটার’ এ চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে। যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দীপিকা পাডুকোনকে। এ ছাড়াও তার হাতে রয়েছে ‘কৃষ ফোর’ এর মতো বিগ প্রজেক্ট।