প্রচ্ছদ দৈনিক খবর

বাজারের টোল ঘরে সন্তান প্রসব করলেন মানষিক ভারসাম্যহীন নারী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পটুয়াখালীর বাউফলে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। রোববার দিবাগত রাতে উপজেলার কালিশুরি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাজারের খোলা টোল ঘরে সন্তানের জন্ম দেন শাহনাজ নামে পরিচয়হীন ওই নারী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয়রা জানায়, শাহনাজকে চার পাঁচ মাস ধরে রাজাপুর বাজারে দেখা যায়।

রোববার সন্ধ্যায় তার প্রসব বেদনা শুরু হয়। সারারাত প্রসব বেদনায় কাতরিয়ে সকালে বাজারের খোলা টোল ঘরে কন্যা সন্তানের জন্ম দেয় সে। পরে শাহনাজ ও তার নবজাতকের কান্না শুনে স্থানীয় রেনুবালা নামের এক নারী এগিয়ে আসেন। তিনি প্রাথমিকভাবে তাদের যত্ন নেন।

এরপর রেজাউল করিম নামে এক গ্রাম্য চিকিৎসক শাহনাজ ও তার শিশুর শারীরিক অবস্থা দেখে তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা স্থানীয় এক সংবাদকর্মীকে জানায়।সংবাদকর্মী এম এ বাশার জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এএসএম সায়েমকে বিষয়টি জানান। তারপর ওই যুবতীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয় চিকিৎসক এএসএম সায়েম জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তাকে অবহিত করলে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা থেকে ওই যুবতীকে নবজাতকসহ সোমবার দুপুরে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, মা ও নবজাতক ভালো আছে। তবে ওই মানসিক ভারসাম্যহীন ও্ রোগীর কোনো পরিচয় পাওয়া যায়নি।