প্রচ্ছদ দৈনিক খবর

বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশকে আরও ছয় লাখ করোনাভাইরাসের টিকা উপহার দেবে চীন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় বলে চীনের ঢাকা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।এর আগে ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এর ৯ দিন পর নতুন ছয় লাখ টিকা দেওয়ার ঘোষণা এলো।